ট্রিমার দিয়ে কি নিজের চুল নিজেই কাটা সম্ভব?

ট্রিমার দিয়ে নিজের চুল কাটা কি সম্ভব?

হ্যাঁ, সঠিক অভিজ্ঞতা ও কিছুটা ধৈর্য থাকলে ট্রিমার দিয়ে নিজের চুল কাটা সম্ভব। একটি ভালো হেয়ার ট্রিমার দিয়ে বাসায় বসেই নিজের চুল ছোট করা, দুই পাশের চুল ট্রিম করা কিংবা পছন্দমতো কাটিং দেওয়া যায়। এতে বারবার সেলুনে যাওয়ার প্রয়োজন হয় না।

ট্রিমার দিয়ে নিজের চুল কাটার সময় যা খেয়াল রাখবেন

নিজের চুল নিজে কাটতে চাইলে কয়েকটি বিষয় মনে রাখুন:

১. প্রথমবার চুল কাটার সময় বড় সাইজের গার্ড ব্যবহার করুন।

২. একবারে বেশি চুল কাটবেন না। অল্প অল্প করে কাটুন।

৩. মাথার পেছনের চুল কাটার সময় আয়না ব্যবহার করুন।

৪. দুই পাশের চুল সমান রাখার চেষ্টা করুন।

৫. তাড়াহুড়া না করে ধীরে ধীরে ট্রিমার চালান।

অভিজ্ঞতা না থাকলে সতর্ক থাকুন

ট্রিমার দিয়ে নিজের চুল কাটা যতটা সহজ মনে হয়, বাস্তবে ততটা সহজ নাও হতে পারে। বিশেষ করে চুল কাটার অভিজ্ঞতা না থাকলে ভুল কাটিং হয়ে যেতে পারে, যা দেখতে ভালো নাও লাগতে পারে।

তাই আমাদের কথা শুনে কিংবা অন্য কারও পরামর্শে নিজের চুল নিজে কাটতে যাবেন না। আপনি যদি মনে করেন নিজের চুল কাটার মতো যথেষ্ট অভিজ্ঞতা ও আত্মবিশ্বাস আপনার আছে, তাহলেই চেষ্টা করুন।

শেষ কথা

ট্রিমার শুধু দাড়ি ছোট করার জন্য নয়, সঠিকভাবে ব্যবহার করতে জানলে নিজের চুল কাটার কাজেও ব্যবহার করতে পারবেন। তবে নিজের দক্ষতা সম্পর্কে নিশ্চিত হয়েই চুল কাটার সিদ্ধান্ত নিন।

Shopping Cart
× Sailimart Special Offer